চান্দিনা প্রতিনিধি।
আনিসুর রহমান আনাস।
ফেসবুকে তর্ক–বিতর্ক, হুমকি–ধমকায় তোলপাড় স্থানীয় রাজনীতি।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। এখনো স্পষ্ট নয় জোট থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নাকি বিএনপি নেতৃত্বাধীন স্থানীয়ভাবে প্রভাবশালী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন—কে পাবেন এই আসনের মনোনয়ন। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নানা দোয়াশা ও আলোচনা।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তর্ক–বিতর্ক এবং পাল্টাপাল্টি মন্তব্য। জানা যায়,একটি পোস্টে শাওনের এক সমর্থক মন্তব্য করেন
আতিকুল আলম শাওন যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, তাহলে তাঁকে ঠেকাবে কে?
এই মন্তব্যের জবাবে ড.রেদোয়ান আহমেদ সমর্থিত এমডি খায়ের নামের একটি আইডি থেকে লেখা হয়—
দলের নির্দেশনা না মানলে পিটাইয়া দেবিদ্দারে পাঠানো হবে। চান্দিনায় দাঁড়ানোর মতো শক্তি থাকবে না।
এই হুমকিসূচক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। শাওনপন্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এটিকে অশোভন ও উসকানিমূলক বলে দাবি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি,মনোনয়ন অনিশ্চয়তার পাশাপাশি ফেসবুকে এমন উসকানিমূলক মন্তব্য রাজনীতিকে আরও অস্থির করে তুলছে। কেউ কেউ বলছেন,দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য হয়ে পড়ায় ভোটাররাও হতবাক।
এখন দেখার বিষয়—চান্দিনা আসনের মনোনয়ন শেষ পর্যন্ত কার হাতে যায় এবং ক্রমাগত বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপ কোন দিকে গড়ায়।
<p>সম্পাদকঃ মো: আনিসুর রহমান আনাস </p>
Copyright © 2026 dailydesh24. All rights reserved.