আনিসুর রহমান আনাস, চান্দিনা (কুমিল্লা)
কুমিল্লা-২(হোমনা -তিতাস)আসনে বিএনপির মনোনীত প্রার্থী(ধানের শীষ-প্রতিক পেয়ে)অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মনোনয়ন পত্র সংগ্রহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা -তিতাস)আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আজ ২২ ডিসেম্বর,ওসোমবার সকাল ১১ টার দিকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও হোমনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।
এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো.মহিউদ্দিন,সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি মো.ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
<p>সম্পাদকঃ মো: আনিসুর রহমান আনাস </p>
Copyright © 2026 dailydesh24. All rights reserved.