স্টাফ রিপোর্টার, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার সবার পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হাজী মুসলেমউদ্দীন বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
স্থানীয়রা জানান, হাজী মুসলেমউদ্দীন একজন সৎ, পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত।তিনি বিগত ২৫ বছর মোকামবাড়ি শাহি জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন সততা ও নিষ্ঠার সাথে এবং তার উদ্যোগে ও একালাবাসির চেষ্টায় ও সহোযোগিতায় মোকামবাড়ী জামিয়াতুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠানটি করেন। তাঁর অসুস্থতার সংবাদে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
সবার কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করা হয়েছে
<p>সম্পাদকঃ মো: আনিসুর রহমান আনাস </p>
Copyright © 2026 dailydesh24. All rights reserved.