July 29, 2026, 12:34 am
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

চান্দিনায় নবাগত ওসির সঙ্গে, চান্দিনা উপজেলা প্রেসক্লাবের,সাংবাদিকদের মতবিনিময়।

আনিসুর রহমান আনাস

আনিসুর রহমান আনাস।

কুমিল্লার চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ওসি আতিকুর রহমান। এতে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ও মাই টিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শাহজালাল সরকার সাজু এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন-এর প্রতিনিধি মো.ইয়াছিন আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো.আনোয়ার পারভেজ শিমুল,অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো.আবুল খায়ের,সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ,দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন,সদস্য দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো.আনিছুর রহমান আনাছ,সদস্য দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো. মোশারফ হোসেন ও সদস্য কুমিল্লা ২৪-এর প্রতিনিধি বায়জিদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত ওসি আতিকুর রহমান বলেন, চান্দিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক,চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন,অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চান্দিনাকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

One response to “চান্দিনায় নবাগত ওসির সঙ্গে, চান্দিনা উপজেলা প্রেসক্লাবের,সাংবাদিকদের মতবিনিময়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা