June 4, 2026, 7:03 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

আনিসুর রহমান আনাস

নূর মোহাম্মদ শ্রাবণ
স্টাফ রিপোর্টার:(চান্দিনা কুমিল্লা)
কুমিল্লার চান্দিনা পৌরসভায় আসন্ন মেয়র নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব মোঃ ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে চান্দিনা রাধুনি রেষ্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ ফজলুল ছাত্তার মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চান্দিনা পৌর শাখার আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ মহসিন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: মাছুম মুন্সি, উপজেলা মৎস্যজীবী দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, পৌর মৎস্যজীবী দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ আবু মুন্সি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম এবং পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফয়েজুল্লাহ হেলালিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী মো: ফজলুল ছাত্তার মাষ্টার বলেন তিনি চান্দিনা পৌরসভার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও এলাকার সার্বিক কল্যাণে সাধারণ মানুষদের একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফজলুল ছাত্তার মাস্টারের এ ইফতার মাহফিল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

One response to “চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা