June 4, 2026, 7:03 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি।

আনিসুর রহমান আনাস

আনিসুর রহমান আনাস.(চান্দিনা কুমিল্লা)।

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরকে সিলেট বিভাগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম বাস্তবায়নের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার দুই সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় ভিডিও ধারণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।

ঘটনার পরপরই বিভিন্ন সাংবাদিক সংগঠন এর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহারের আল্টিমেটামও দেওয়া হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে সিলেট বিভাগে বদলির সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সাংবাদিক নেতারা বলেন, এই সিদ্ধান্ত সাংবাদিক সমাজের আন্দোলনের একটি আংশিক সাফল্য। তবে ভবিষ্যতে যেন কোনো সরকারি কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ না করেন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা