June 4, 2026, 7:04 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

আনিসুর রহমান আনাস

আনিসুর রহমান আনাস (চান্দিনা কুমিল্লা)

আসুন মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।গত ২৩ মার্চ ২০২৫ তারিখ থেকে অদ্যাবধি পরিচালিত এই অভিযানে মোট ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনায় চান্দিনা থানা পুলিশের একাধিক চৌকস টিম সরাসরি অংশগ্রহণ করে এবং উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এমন সমন্বিত পদক্ষেপে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তারা আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা