June 4, 2026, 8:25 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

জোট–রাজনীতির সমীকরণে ,এগিয়ে আতিকুল আলম শাওন।

আনিসুর রহমান আনাস

আনিসুর রহমান আনাস।
চান্দিনা প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনা উপজেলায় জোট–রাজনীতি এবং দলীয় মনোনয়ন ঘিরে চলছে তুমুল আলোচনা। কেন্দ্রীয় বিএনপি কাকে বেছে নেবে—এ নিয়ে সাধারণ ভোটার থেকে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা–কল্পনা।

এদিকে জোটগত সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় রাজনীতি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপির কাছে ১৫–২০টি আসন দাবি করায় বিএনপি দ্বিমত পোষণ করে মাত্র ২টি আসন দিতে চেয়েছে। এই আসন–সঙ্কটকে কেন্দ্র করে এলডিপির ভেতরেই দেখা দিয়েছে বিভাজনের আভাস।

দলটির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বের টানাপোড়েন নতুন করে প্রশ্ন তুলছে—এলডিপি টিকে থাকবে, নাকি ভাঙনের মুখে পড়বে। যদি নেতৃবৃন্দ দুই ভিন্ন অবস্থানে চলে যান, তবে রেদোয়ান আহমেদের নেতৃত্বে জোটে থাকা কিংবা বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

ঠিক এমন অস্থির জোট রাজনীতির প্রেক্ষাপটে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এগিয়ে রয়েছেন মনোনয়ন দৌড়ে। স্থানীয় পর্যায়ে তাঁর অবস্থান মজবুত,মাঠে সক্রিয়তা দৃশ্যমান এবং জনসমর্থনও উল্লেখযোগ্য।

রাজনৈতিক মহলের মতে—
যদি বিএনপির সঙ্গে এলডিপির জোট চূড়ান্তভাবে না হয়, তবে চান্দিনা আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আতিকুল আলম শাওনই মনোনয়নের সবচেয়ে শক্তিশালী দাবিদার। ফলে বর্তমানে জামায়াত–এনসিপি,খেলয়াফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজত ইসলাম,কমিউনিস্ট পার্টি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি বা এলডিপির সমীকরণের চাইতে ও তাঁর অবস্থান তুলনামূলক স্থিতিশীল এবং সম্ভাবনাময়।

স্থানীয় ভোটারদের কথায়_জোট থাকুক,বা,না,থাকুক, চান্দিনার মাঠে আতিকুল আলম শাওন, এগিয়ে—এটা এখন ওপেন সিক্রেট।


আপনার মতামত লিখুন :

One response to “জোট–রাজনীতির সমীকরণে ,এগিয়ে আতিকুল আলম শাওন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা