(চান্দিনা প্রতিনিধি)নূর মোহাম্মদ শ্রাবণ।
কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের করতলা গ্রামে প্রায় ২২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ তারিখ) সকালে করতলা এলাকার রঞ্জন আলীর বাড়িতে এ আয়োজন করা হয়।
মানবিক এ কর্মসূচির উদ্যোগ নেয় এ আর এস ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. শফিকুল ইসলাম।
প্রতি পরিবারকে আলু, পেঁয়াজ, তেল, চিনি, ছোলা, ডাল, মুড়ি, খেজুর ও লবণসহ মোট ৯টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যার ওজন ছিল প্রায় ১০ কেজি।
এ সময় হাজী শফিকুল ইসলাম বলেন, “রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষ চায় আমি যেন ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন করি,এবং সাধারণ মানুষের সেবা করি,আর আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, সরকারি অনুদান ও সহায়তা সঠিকভাবে প্রকৃত দুস্থ পরিবারের মাঝে বণ্টন নিশ্চিত করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ওমর ফারুক, ৯ নং মাইজখার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।