June 4, 2026, 8:24 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার পক্ষে গণমিছিল।

আনিসুর রহমান আনাস

নূর মোহাম্মদ শ্রাবণ
কুমিল্লা প্রতিনিধি।

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার পক্ষে উৎসবমুখর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সোমবার দুপুরে চান্দিনার পাইলট মডেল সরকারি স্কুল মাঠ থেকে শুরু হয় পরে মিছিলটি বাজারে পর্যন্ত যাওয়ার পর বাজারের জ্যাম যট এবং জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মধ্যে বাজারে গিয়ে মিছিল শেষ করে দেয়।
মিছিল চলাকালে কলস মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিলটি পরিণত হয় জনসমর্থনের শক্ত প্রদর্শনীতে।
গণমিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক পৌর আহ্বায়ক মাহবুব আলম দোলন। ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক শরিফ খান ও ছাত্রদলের সাবেক পৌর সদস্য সচিব হানিফ মুন্সি, এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মাহবুব আলম দোলন বলেন, এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সর্বস্তরের মানুষ আজ কলস মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের প্রতি জনগণের আস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার পক্ষে গণমিছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা