June 4, 2026, 8:24 pm
শিরোনাম :
চান্দিনা মাইজখার মাদকের বিরুদ্ধে মানববন্ধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাজী সফিউল্লাহ চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি। তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী নিখোঁজ ।। বাড়ি থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও, থানায় অভিযোগ সাংবাদিক হেনস্তা ইস্যুতে সমালোচনার মুখে” চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর” সিলেট বিভাগে বদলি। চান্দিনায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান: ১৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড। কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১ চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনার বেলাশহরের পরিচিত মুখ হাজী মুসলেমউদ্দীন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চান্দিনায় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টারের উদ্যোগে ইফতার মাহফিল।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে স্বতন্ত্র শাওনের বিজয়।

আনিসুর রহমান আনাস

আনিসুর রহমান আনাস (চান্দিনা কুমিল্লা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। কলস প্রতীকে নির্বাচন করে তিনি পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট, যা তাকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে দেয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ফলাফল একত্রিত করে এ ঘোষণা দেওয়া হয়।

শাওনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়ায় ৪২ হাজার ৮৯৪ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খাঁন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী (হাত পাখা) পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর (ছড়ি) পেয়েছেন ২৫৯ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৭৪ জন, যা মোট ভোটারের ৫৬ দশমিক ৩৫ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ৪ হাজার ৫৯৪টি বাতিল হয়। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৭৭ হাজার ৬৮০।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কার্যালয় থেকে পোস্টাল ভোটসহ বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শাওনের এ বড় ব্যবধানের জয় নতুন সমীকরণ তৈরি করেছে। স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কার্যক্রম ও সাংগঠনিক শক্তির সমন্বয়ই তার বিজয়ের প্রধান কারণ। এখন দেখার বিষয়, সংসদ সদস্য হিসেবে তিনি কত দ্রুত তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

One response to “কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে স্বতন্ত্র শাওনের বিজয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা