আনিসুর রহমান আনাস(চান্দিনা কুমিল্লা)
২১ই ফেব্রুয়ারি”আমি কি ভুলিতে পারি”কুমিল্লা চান্দিনা দোল্লাই নবাবপুর, নবাব আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে” যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন”বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও
শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজ প্রমুখ।
দিবসটি উপলক্ষে”নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের সকালে স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে” সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রী এবং সকল শিক্ষক-শিক্ষিকা” সমবেত হন। পরে তারা”জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি দোয়া ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে”শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন” এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে” সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে” উপস্থিত ছিলেন”
নবাব আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের,সাবেক এডহক কমিটির সভাপতি”শাহাজান সাজু” সাবেক চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক” আখতারুজ্জামান খান।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব”খোরশেদ আলম,দুলাল চন্দ্র কর্মকার”এ এইচ এম” মিজানুর রহমান, গৌতম চন্দ্র শীল, অর্জিনা বেগম, শংকর চন্দ্র দাস, মনিরুল হক,আবু নাচির মজুমদার,রুজিনা পারভীন,নাজমা আক্তার,ওমর ফারুক,মজিবুর রহমান, জাকির হোসেন,সাইফুল ইসলাম,ফুয়াদ হোসেন,দেলোয়ার হোসেন,লতিফ সোহেন প্রমুখ” দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।